শনিবার, জুন ২৭, ২০২৬

আ গ ম ণী ধ র

  • বিভ্রান্তি
  • ২০২৫-০৪-২৪ ১২:৩৩:১৩

বদ্ধ ঘরে থাকার জন্য একসময় তুমি উদগ্রীব হও,
আবার সেই তুমি দূর বহুদূরের খোলা আকাশের স্বাদ পেতে চাও,
সাগরের অশান্ত গর্জন শুনে হারিয়ে যেতে যাও প্রকৃতির সাথে।  
ভেবে বলবে কি তুমি আসলে কি চাও?
উন্মাদ দেহের উষ্ণতায় উন্মত্ত ঢেউ হতে হতে ছুটে যেতে চাও সান্নিধ্যের গভীরতায়,
আবার সেই তুমি বাউল দর্শনের পথগামী হয়ে সীমাবদ্ধতা ভেঙে বৈরাগ্য দীক্ষা নিতে চাও।
একটু নিজের ভিতর ডুব দিয়ে বলবে কি আসলে তুমি কি চাও?
আতিথেয়তা তোমার গালে মুখে আন্তরিকতা ফুটায় অনিমেষে,
অথচ সমালোচনা খই হয়ে ফুটে সেই মুখাবয়বে প্রকাশ্যে কুটিলটায়।
তবে তুমি কি চাও?
নিজেকে বোঝাতে তুমি ব্যর্থ,
অন্যকে বুঝতে তুমি অপারগ। 
প্রত্যাশায় তুমি পরিপূর্ণ, 
প্রাপ্তিতে তুমি অপ্রাপ্তির আধার। 
তা-ই  জিজ্ঞাস্য তোমায়----
একটুক্ষন  না হয় ভাবো নিজেকে নিয়ে। 
আসলে তুমি কি ই বা চাও----?


এ জাতীয় আরো খবর