বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার মেট্রোরেল চলাচল শুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৯ ০৪:৩২:৪৭
আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ ছিলো মেট্রোরেল চলাচল। পরে ত্রুটি সরানোর পর আবার চলাচল স্বাভাবিক হয়। কারিগরি ত্রুটির কারণে সোয়া দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন, তবে টিকিট বিক্রি করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি দেখা দেয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিলো। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। উত্তরা উত্তর স্টেশনে টিকিট কাটার জন্য অপেক্ষা করা যাত্রীরা জানায়, অনেকেই টিকিট ফেরত দিয়ে চলে গেছেন। অনেকে কাউন্টারের সামনে অপেক্ষা করেন। স্টেশনে মাইকিং করে বলা হয় কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে।

এ জাতীয় আরো খবর