রবিবার, অক্টোবর ৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে তরুনী নিহত,বন্ধু আহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-২০ ১৯:৫১:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়  একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের গাছের সাথে ধাক্কা লেগে এর আরোহি সাবিকুন নাহার মুনা(১৯) নামে এক তরুনী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু ওই প্রাইভেট কারের মালিক ও চালক ফাহিম আহমেদ ওসমানী(২৬) নামে এক যুবক। মুনা চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুল মহল্লার সাইফুল ইসলামের ছেলে ও নবাবগঞ্জ সরকারী কলেজ থেকে  চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল। অপরদিকে আহত ফাহিম শহরের ইসলামপুর মহল্লার  বাসিন্দা ও  ওষুধ ব্যবসায়ী জাফর আহমেদ ওসামনীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্য্যাংক কৃষি বিশ^বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বাবার ব্যবসা দেখাশোনাকরেন।  চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতলে  প্রাথমিক চিকিৎিসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে  সংকটাপন্ন অবস্থায়  তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পরিবার,পুলিশ,হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, রোববার(২০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকা থেকে শহরের দিকে ফেরার পথে ট্রাক ও অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশে নেমে গিয়ে গাছে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়  মুনা ও ফাহিমকে বহনকারী প্রাইভেট কার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুনাকে মৃত ঘোষণা করেন। ফাহিমকে পাঠানো হয় রাজশাহী।
 সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ। 


এ জাতীয় আরো খবর