রবিবার, অক্টোবর ৪, ২০২৬

মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে ককটেল বিস্ফোরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-২০ ০০:১০:৩১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেকানের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে সৃষ্ট বিতন্ডার জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়নের বাজার এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ১৬/১৭ জনের একদল যুবক। গত শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে অন্তত: ৩টি ককটেল বিস্ফোরণের পর এলাকাবাসী  প্রতিরোধে এগিয়ে আসলে ওই যুবকরা পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের সময় একটি বাড়িতেও হামলা করা হয় এবং ভাংচুর করা হয় ৩টি মোটরসাইকেল বলে অভিযোগ করেছে স্থানীয় সূত্র।  ঘটনার সময় যুবকদের হামলায় আহত হয় অন্তত: একজন। ঘটনার পর ক্ষিপ্ত হয়ে  এলাকাবাসী সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক  প্রায় ঘন্টাখানেক অবরোধ করে রাখে এবং ঘটনার প্রতিবাদে মিছিল করে। পরে পুলিশ ও  স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে  রাত ৯টা নাগাদ পরিস্থিতি নিয়ন্্রতণে আসে। মাহসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
সং¤িøস্ট ১ নং ইউপি সদস্য জামাল উদ্দিন ও ২ নং ইউপি সদস্য বাইরুল ইসলাম বলেন, গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে পাশের নয়ালাভাঙ্গা ইউনিয়নের রাণীহাটী ইউনিয়নের এক যুবক ছত্রাজিৎপুর বাজারের ফল ও   চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রাখলে তাকে নিষেধ করে দোকানদাররা । এনিয়ে বিতন্ডার পর ওই যুবক চলে যায়। পরে রাতে মোটরসাইকেল, অটোরক্সিা ও ভুটভুটিতে সহযোগিদের নিয়ে এসে  হামলা করে। তারা ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়। স্থানীয়দের ৩টি মোটরসাইকেল ভাংচুর করে ও একটি বাড়িতে হামলা করে। এরপরই  মসজিদের মাইক থেকে যুবকদের প্রতিরোধের আহব্বান জানানো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত)  এসএম শাকিল রেজা বলেন, ঘটনার  খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে পেঁছে  জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।  এ ঘটনায় গত শনিবার রাত  পৌনে ১২টা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


এ জাতীয় আরো খবর