বুধবার, জুন ২৪, ২০২৬

শুভ জন্মদিন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন দত্ত

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১৯ ১৫:৪৭:১৫

স্বপন দত্ত বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্র সঙ্গীতশিল্পী। 
              জন্ম ১৯ এপ্রিল 
পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
১৯৮৪ সালে তিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। 
রবীন্দ্রসঙ্গীত ছাড়াও প্রায় সব ধরনের সঙ্গীত পরিবেশন করে থাকেন তিনি। বাংলাদেশ ছাড়াও তিনি কলকাতা এবং আমেরিকার বিভিন্ন শহরে সঙ্গীত পরিবেশন করে সুনাম অর্জন করেছেন।
সঙ্গীতের প্রথম শিক্ষাগুরু তাঁর মা। পারিবারিক পরিবেশেই প্রথম সঙ্গীতে হাতে খড়ি হয় তাঁর।
শিল্পী স্বপন দত্তের শাস্ত্রীয় সঙ্গীতের গুরু ছিলেন ওস্তাদ হাবিবুর রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ ড. সুব্রত মজুমদারের কাছে তিনি প্রথম রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করেন।
পরে ছায়ানট সঙ্গীত শিক্ষায়তনে সঙ্গীত শিক্ষা লাভ করেন। দীর্ঘদিন সাদি মহম্মদের রবীন্দ্র সঙ্গীতের প্রতিষ্ঠান 'রবিরাগ' এর সাথে যুক্ত ছিলেন শিল্পী স্বপন দত্ত। 
দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ তাঁর স্ত্রী। ২০২২ এর অক্টোবরে তিনি অবসরে যান। ১৯৮১ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 
ড. আনন্দী কল্যাণ ও ড. ইন্দিরা কল্যাণ নামে সুযোগ্যা দুই কন্যা সন্তান আছে এই দম্পতির। তাঁরা সহ তাঁদের স্বামীরা শিক্ষকতা পেশায় জড়িত আছেন আমেরিকার পৃথক পৃথক বিশ্ববিদ্যালয়ে। 
বর্তমানে তিনি রবীন্দ্রসঙ্গীতের সংগঠন 'বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংসদ' এর সাথে যুক্ত আছেন।
খ্যাতিমান এই সঙ্গীতশিল্পী পা রাখলেন আজ তিয়াত্তরে। জীবন থেকে খসে পড়লো তাঁর আরও একটি বছর। 
আজকের এই বিশেষ দিনটিতে প্রকৃতি প্রেমিক বরেণ্য শিল্পী স্বপন দত্তের জন্য রইল শুভ কামনা। 

 


এ জাতীয় আরো খবর