শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করে ফেলল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৪-১৯ ০১:৫০:৫৮
ছবি সংগৃহিত

বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পাঞ্জাব কিংসের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণেই হারতে হয়। বৃষ্টির কারণে ওভার কমে ১৪-তে নেমে এসেছিল। প্রথমে ব্যাট করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে বিরাট কোহলিরা করে মাত্র ৯৫ রান। দলের হয়ে টিম ডেভিড সর্বোচ্চ  ৫০ রান করেন। 
সহজ টার্গেট তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস ১১ বল হাতে রেখেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়।
ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করে ফেলল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে দলটা অ্যাওয়ে ম্যাচে দাপটের সঙ্গে ম্যাচ জিতছে, সেই দল চিন্নাস্বামীতে খেলতে নেমেই মুখ থুবড়ে পড়ছে। এর কারণ বোঝা সত্যিই কঠিন। 
শুক্রবার ঘরের মাঠে তিন নম্বর ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ আইপিএলে তারা চিন্নাস্বামীতে তিনটি ম্যাচই খেলেছে। এদিন বৃষ্টি ভেজা ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হারেন বিরাট কোহলিরা।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। এদিন ওভার কমায়, পাওয়ার প্লে খেলা হয়েছিল চার ওভারের। এই চার ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষমেশ তারা ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে।
এদিন ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি এবং ফিল সল্ট। প্রথম ওভারেই ফিল সল্টকে ফেরান আর্শদীপ সিং। ৪ বলে ৪ করে আউট হন ফিল সল্ট। এরপর ইনিংসের তৃতীয় ওভার এবং আর্শদীপের দ্বিতীয় ওভারে বিরাট কোহলিও আউট হয়ে যান। আর্শদীপের বলে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি। তার সংগ্রহ ৩ বলে মাত্র ১ রান। চতুর্থ ওভারে আবার লিয়াম লিভিংস্টোনকে ফেরান জেভিয়ার বার্টলেট। তিনি করেন ৬ বলে ৪ রান।
এরপরেও উইকেট পড়া থামেনি। সময়ের ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাসের ঘরের মতোই ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। টিম ডেভিড ২৬ বলে তিন ছ্ক্কা আর পাঁচটি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৫০ রান করেন। বাকি সবাই মিলে করেছে মাত্র ৪৪ রান।
পঞ্জাবের হয়ে সব বোলারই দুরন্ত বোলিং করেছেন। তবে সবচেয়ে কৃপণ বোলিং করেছেন মার্কো জানসেন, তার পর যুজবেন্দ্র চাহাল। জানসেন ৩ ওভার বল করে ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। যুজি আবার ৩ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। এছাড়া ৩ ওভারে ২৩ রান দিয়ে আর্শদীপ নিয়েছেন ২ উইকেট। ২ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হরপ্রীত ব্রার। জেভিয়ার বার্টলেট একটি উইকেট নিয়েছেন।
রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের পাঁচ উইকেট পড়েছে বটে, তবে জিততে কোনও সমস্যা হয়নি। তারা ১২.১ ওভারে ৫ উইকেটে ৯৮ রান করে ফেলে। দলের হয়ে ১৯ বলে তিন চার আর সমান ছক্কায় সর্বোচ্চ ৩৩ রান করেন। -যুগান্তর।

 


এ জাতীয় আরো খবর