বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

হবিগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নিহত চাঁপাইনবাবগঞ্জের দুই কৃষকের পরিবার পেল সরকারি সহায়তা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-১৭ ১৯:৫৩:০৩

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের  আজমেরিগঞ্জ  উপজেলার ৫ নং শিবপাশা ইউনিয়নের হাওয়াঞ্চলে গত বুধবার(১৬ এপ্রিল) বিকালে ধানকাটার সময়  বজ্রপাতে নিহত চাঁপাইনবাবঞ্জের  শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুই কৃষকের পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্য করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: আজাহার আলী  নিহতদের বাড়ি গিয়ে পরিবারের  নিকট নগদ ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা  প্রদান করেন। এ সময় ইউএনও আশ^াস দেন যে,  সরকার ভবিষ্যতেও পরিবারগুলোর পাশে থাকবে। তিনি  ইউনিয়ন পরিষদ থেকেও পরিবারগুলোর জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করার জন্যও নির্দেশনা দেন। এ সময় ইউপি চেয়াম্যান সেফাউল মুলক, ওয়ার্ড সদস্য ইমরান আলী উপস্থিত ছিলেন।
শিবগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান বলেন, গত বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে  হবিগঞ্জের হাওরে আকস্মিক বজ্রপাতে নিহতরা হলেন পার্বতীপুর গ্রামের মো: কাশেমের ছেলে আব্দুল্রাহ হিল কাফি(২১) এবং পাশের মোহনবাগ গ্রামের ভাদু মন্ডলের ছেলে মনিরুল ইসলাম(৪১)। আবদুল্লার স্ত্রী, ২ বছরের একটি ছেলে ও আড়াই মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। তাঁর মা  মানসিক ভারসাম্যহীন এবং পিতাও অসুস্থ ও  খুবই দরিদ্র। অপরদিকে  দরিদ্র মনিরুল ইসলামের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
এদিকে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। তাঁদের দূ:খে এলাকাবাসীও শোকাহত।  সান্তনা দেবার ভাষা নেই কারও। বিশেষ করে আবদুল্লার  পরিবার নিয়ে চিন্তিত সকলেই। সংশ্লিস্ট গ্রাম পুলিশ শহিদ ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দু’টি মরদেহ গ্রামে এসে পৌঁছায়।  সকাল সাড়ে ১১টায়  একসাথে দু’জনের জানাজা নামাজের পর পাবর্তীপুর গোরস্থানে  মরদেহ দু’টি চুরির ভয়ে সুরক্ষিত করে  পাশপাশি দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের বিএনপির সাবেক এমপি ও হুইপ অধ্যাপক শাহজাহান মিয়া, জামায়াত নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 


এ জাতীয় আরো খবর