বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

বেলাল কর্তৃক সাংবাদিক আবু সাঈদকে জী ব ন না শে র হু ম কি,থানায় জি ডি

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-০৪-১৭ ১৯:৫০:১৬

সাতক্ষীরা :   সন্ত্রাসী বেলাল কর্তৃক সাংবাদিক আবু সাঈদকে জী ব ন না শে র হু ম কি দেওয়ার থানায় জি ডি । জিডিতে আবু সাঈদ উল্লেখ করেন তিনি দৈনিক বাংলা পত্রিকার সাতক্ষীরার প্রতিনিধি ও দৈনিক হৃদয় বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার। সাতক্ষীরা  সদর উপজেলার মাহমুদ পুর গ্রামের মৃত্যু আরশাদ এর পুত্র আক্তারুজ্জামান বেলাল আওয়ামী লীগের দোসর ও নারী কেলেঙ্কারি। এ প্রসঙ্গে আবু সাঈদ তথ্য সংগ্রহ করলে আক্তারুজ্জামান বেলাল অপকর্মের সংবাদ যাতে পত্রিকায় প্রকাশ না করে তার জন্য  দেখে নেওয়া সহ বড় ধরনের ক্ষতি করবে বলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব‍্যহত রেখেছে।  এমনকি বিভিন্ন  মিথ্যা মামলা দেয়ার  চেষ্টা করছে এবং সাংবাদিকতা করার সাধ মিটিয়ে দিবে বলে মোবাইল এর মাধ্যম ও প্রকাশ‍্যে হুমকি দেয় সম্প্রতি ।  আক্তারুজ্জামান বেলাল একজন এর নারী লোভী ও আওয়ামীলীগ রাজনীতির একজন সক্রিয় কর্মি হিসাবে এলাকায় পরিচিত। ৫ আগস্ট সরকার পতন হলে বেলাল বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকে এক নারী বেলালকে জড়িয়ে ধরে রাখা ছবি ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের  সঙ্গে থাকা ছবিসহ বিভিন্ন বাজে মন্তব্য করে লেখা দিয়ে  পোস্ট দেয় যা ব‍্যাপক সমালোচনার ঝড় ওঠে। খোঁজ নিয়ে জানা যায়, আক্তারুজ্জামান বেলাল একজন নারী আসক্ত, আবার কখনো পুলিশ এর সোর্স সেই ক্ষমতায় আওয়ামী লীগের দালালী করেছে। উক্ত  বিষয়ে একটি অনুসন্ধানমূলক তথ্য সংগ্রহ করেন। সাংবাদিকরা এতে হিংসার বশবর্তী হয়ে বেলাল তার কুকর্ম ঢাকতে সাংবাদিকদের শায়েস্তা করার মিশনে নামেন। এ বিষয়ে সাংবাদিক আবু সাঈদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় আক্তারুজ্জামান বেলাল এর বিরুদ্ধে বৃহস্পতিবার সাধারণ ডায়রি করেন যার নং ৯৩৫।  বেলাল কর্তৃক উক্ত হুমকির ঘটনায় সাঈদ  ও তার  পরিবার খুবই আতঙ্কের জীবন যাপন করছে। তিনি পুলিশ প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং বেলালকে আইনের মাধ্যমে শাস্তি দাবি করেন ।

 


এ জাতীয় আরো খবর