বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শিবগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

  • রশিদুর রহমান রানা
  • ২০২৩-০৮-০৮ ০৯:৫৭:৫০
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শিবগঞ্জে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা ও থানা প্রশাসন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনীর উপর বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু সহকারি কমিশনার (ভূমি তাসনিমুজ্জামান , উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহেদুর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পঃপঃ কর্মকর্তা তারকা নাথ কুন্ড, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সাতজন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

এ জাতীয় আরো খবর