বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিতে ফরিদপুরে বর্ষবরণ শোভাযাত্রা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৪-১৪ ১৫:৫৮:০২
ছবি সংগৃহিত

সোমবার (১৪ এপ্রিল) ‌বাংলা নববর্ষকে ১৪৩২ বরণ করে নিতে ফরিদপুরে বর্ষবরণ শোভাযাত্রা বের করেছে জেলা প্রশাসন। সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়।
পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‌অম্বিকা হলে গিয়ে শেষ হয়। 
শোভাযাত্রায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ‌কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ‌ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহিদ হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক রওশন আলী, সিভিল সার্জন মাহমুদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইসা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে ‌শুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব প্রমুখ।
শোভাযাত্রা শেষে অম্বিকা হলে পহেলা বৈশাখের ঐতিহ্য পান্থায় অংশ নেন জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 


এ জাতীয় আরো খবর