বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে শিরোমনিতে শিবিরের বিক্ষোভ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৪-১১ ২০:৩৪:০৭

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর চলমান গণহত্যা, শিশু হত্যা ও পৈশাচিক বর্বরতার প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা উত্তরের উদ্যোগে বাদ জুম্মা শিরোমনি বাসষ্টান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার এ সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তৃতা করেন খানজাহান আলী জামায়াতের  আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো, ইসলামী ছাত্রশিবির  খুলনা জেলা উত্তরের সভাপতি  ইউসুফ ফকির, খুলনা জেলা উত্তর সেক্রেটারী ইলিয়াস হুসাইন, শিবিরের খুলনা জেলা উত্তর অফিস সম্পাদক মমিনুল ইসলাম, দাওয়া সম্পাদক হুসাইন আহম্মেদ প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর