মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী’কে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-১০ ১৫:৫৫:৩৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী ও ৩ সন্তানের জননী রোখসানা বেগমকে (২৭)  পারিবারিক কলহের জেরে গলাটিপে শ^াসরোধে হত্যার দায়ে স্বামী জনি ইকবালকে (৩৬) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান  একমাত্র আসামী জনির  উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত জনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর ঘোনটোলা গ্রামের এসাহাক মন্ডলের ছেলে। নিহত রোখসানা শিবগঞ্জের কমলাকান্তপুর গড়েপাড়া গ্রামের এসরাইল হোসেনের মেয়ে।
মামলার বিবরণ ও  আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে পিতার বাড়িতে স্বামীসহ ঘুমোতে যাবার পর খুন হন রোখসানা। পরদিন সকালে  শোবার ঘর হতে তাঁর মরদেহ উদ্ধার  করে পুলিশ।  তবে তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যায় নি। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় জনিকে একমাত্র আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করেন নিহতের পিতা। পরে ১০১৭ সালের ৯ অক্টোবর জনিকে গ্রেপ্তার করে পুলিশ। জনি পেশায় ট্রাক চালক এবং রোখসানার দ্বিতীয় স্বামী চিলেন। ৩ সন্তানসহ তালাক হবার পর প্রেমের সম্পর্ক গড়ে  রোখসানাকে বিয়ে করেন জনি। তবে  তাঁদের সংসারে কলহ, মরাধর লেগেই থাকত।
এ ঘটনায় ২০১৮ সালের ৩১ অক্টোবর জনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সেলিম রেজা। ১৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত জনিকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. সাইফুল ইসলাম রেজা।

 


এ জাতীয় আরো খবর