বুধবার, জুন ২৪, ২০২৬

রো খ শা না র ফি ক

  • যে পথ নিজেকে হারায়
  • ২০২৫-০৪-০৯ ১৪:০৭:০৭

অভিমানে চলে যেতে নেই 
এতোটা দূরে, যেন ফিরবার
পথ খুঁজে না পাওয়া যায়।
এতোখানি অধিকার খাটাতে 
নেই, যে পথ নিজেকে হারায়।
 
এতো বেশি আশা রাখতে নেই, 
যা ভাঙলে মন ভাঙ্গে কাঁচের মতন,
অন্ধ বিশ্বাস কাউকে করতে নেই, 
টুটে গেলে বন্ধু হয় শত্রু পুরাতন। 

এতো লোভ প্রাণে ধরতে নেই, 
মেটাতে চারপাশ মরুভূমি হয়।
অসম্ভব অলীক কিছু চাইতে নেই, 
 যা না পেলে জীবন শূন্য মনে হয়।


এ জাতীয় আরো খবর