মহেশখালী কক্সবাজার ০৮ এপ্রিল ২০২৫
মহেশখালী উপজেলা কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা ঘাট সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জলদস্যুকে আটক,ফিশিং বোট জব্দ করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার ০৮ এপ্রিল দুপুরে কুতুবজোম ইউনিয়নে ঘটিভাঙ্গা ঘাট সংলগ্ন এলাকা একটি লম্বা দেশীয় বন্দুক সহ ৪ জলদস্যুকে আটক ও ফিশিং বোট জব্দ করেছে স্থানীয় জনতা।
আটকরা হলেন-
কালারমারছড়া ইউনিয়নের ইউনুছ খালী এলাকার নুর মোহাম্মদ এর পুত্র আবদু রশিদ।
হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা এলাকার মোঃ সেলিমের পুত্র আশেক।
বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার নুরুল হাসেমের পুত্র মিজান ও মকবুল আহমদ এর পুত্র জামাল।
আটককৃত জলদস্যু ও স্থানীয় জনতার সূত্রে জানা যায় - ঘটিভাঙ্গা এলাকার শফিদুল্লাহ মালিকানাধীন ফিশিং বোটটি নিয়ে তার জামাতা সোহেল প্রকাশ (মাটি) ঘটিভাঙ্গা ও তাজিয়া কাটা এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারি ও জলদস্যুদের সমন্বয়ে দীর্ঘ দিন দরে সাগরে জলদস্যুতা করে আসছে।
০৮ এপ্রিল সকালে শফিদুল্লাহ মালিকানাধীন (এফবি স্থলে কোন নাম না থাকা) ফিশিং বোটটি ১০ থেকে ১২ জন মাঝি মাল্লা নিয়ে সকালে ঘটিভাঙ্গা ঘাট সংলগ্ন এলাকায় নোঙ্গর করলে অপরিচিত মাঝি মাল্লা দেখে স্থানীয় জনতার সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চাইলে অপরা পর মাল্লারা পালিয়ে গেলেও ৪ জন মাল্লা কে আটক করে জিজ্ঞাসা বোট তল্লাশি করে একটি লম্বা দেশীয় বন্দুক সহ ৪ জলদস্যুকে আটক করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি কাইছার হামিদ কে ফোন অবহিত করলে সাথে সাথে এস আই মন্টুর নেতৃত্ব পুলিশের একটি চৌকস টিম ঘটিভাঙ্গা ঘাট সংলগ্ন এলাকা পৌঁছে ফিশিং বোট টি জব্দ করে জনতা কতৃক আটককৃত ৪ জলদস্যুকে থানায় নিয়ে আসে।
উক্ত বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি কাইছার হামিদ জনতা কতৃক অস্ত্রসহ ৪ জলদস্যুকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- আটককৃতদের জিজ্ঞসা বাদ করা হচ্ছে, পরবর্তীতে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।