বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

ম হু য়া বি শ্বা স

  • স্মৃতিটাই থাক
  • ২০২৫-০৪-০৮ ১২:২৩:৪৬

কেউ কি ছেড়ে চাইছে যেতে ?  যাক্ । 
যে কটা দিন সঙ্গে ছিলো , 
সেই স্মৃতিটাই থাক । 

ভয় পেয়োনা একলা হবার , 
শিরদাঁড়া থাক সোজা । 
কেবা আপন ,  কেই বা পর 
বন্ধ থাকুক খোঁজা । 

তোমায় ছেড়ে যায় যদি কেউ , 
রাস্তা রেখো খোলা । 
হারিয়ে তাদের ভয় পেয়োনা 
ভয়টুকু থাক তোলা । 

ভয় পেয়োনা কমতে দেখে 
মানুষ আশে পাশে  । 
বরং সেটাই ভয়ের হবে 
দিন যদি আজ আসে ৷
 
মন জুগিয়ে চলতে চলতে 
রৌদ্রে , জলে  ভিজে , 
কেমন করে কখন যেন 
হারিয়ে গেছো নিজে । 
 


এ জাতীয় আরো খবর