ফুল সেতো ঝরে যায়,
পাখি সেতো উড়ে যায়,
স্বপ্নেরা মরে যায়,
বন্ধুরাও দূরে যায়।
ঘুরে যায় ঘুরে যায় পৃথিবীটা ঘুরে যায়।।
সবকিছু বদলায় কথাটা তো ঠিক,
আজ আছে কাল নাই কত আধুনিক।
পড়ে থাকে বিখ্যাত
অতীতের ধারা স্নাত
দিনের পরেই রাত্রির আঁধার ঘেরে হায় !
বসন্তের ফুলশোভা গ্রীষ্মে থাকে না,
পড়োমনে রঙধনু ছবি তো আঁকে না।
সময়ের গুরুভার
অসময়ে সব অসার
কালের ব্যবধানে অকাল এসে ভিড় জমায়।।