কপিলমুনি ( খুলনা ) সংবাদদাতা ।।
সারা বিশ্ববাসীর ন্যায় গাজায় চলমান নৃশংস ইসরায়েলী গণহত্যা বর্বরোচিত হামলা ও মানবতার চরম সীমা অতিক্রম করায়, বিশ্বমানবতা'র বিরুদ্ধে কোনও পদক্ষেপ না গ্রহণ করার প্রতিবাদে কপিলমুনিতে মার্চ ফর প্যালেস্টাইন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আছরবাদ কপিলমুনি কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক চত্তরে শেষ হয়। ওই স্থানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয় মসজিদের সহ সভাপতি আলহাজ্ব শেখ ইউনুৃস সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কপিলমুনি প্রেস ক্লাবের আহবায়ক এইচ,এম,শফিউল ইসলাম,মোঃ আসাাদুল ইসলাম মিলন,শিক্ষক আবুল হোসেন,মোঃ ওবাইদুল ইসলাম ,মরিুল ইসলাম,আঃ রহমান রনি প্রমুখ।