বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোর এর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ দুইজন গ্রেফতার, মামলা দায়ের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৪-০৬ ২১:৩৬:২৮

আজ (৬ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন কাশিমপুর ইউপির তুলা নুরপুর গ্রাম হতে উক্ত গ্রামের জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া আসামী মোঃ ফিরোজ শরীফ ওরয়ে লিওন (৪০), পিতাঃ মৃত সুরত শরীফ, সাং-কোদলিয়া, থানাঃ মোল্লার হাট, জেলাঃ বাঘেরহাট কে  ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অত্র ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। একইদিন কোতয়ালী থানাধীন কাশিমপুর ইউপির ডাকাতিয়া দক্ষিণপাড়া গ্রামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (৩২), পিতাঃ মোঃ বাবলু হোসেন, সাং- ডাকাতিয়া দক্ষিণপাড়া, থানাঃ কোতয়ালী, জেলাঃ যশোর কে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আহাদ আসামীকে ০৫ দিনের কারাদন্ড ও ২,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

 


এ জাতীয় আরো খবর