বুধবার, আগস্ট ১৯, ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৪-০৬ ০০:২৪:২০

শনিবার (৫ এপ্রিল) রাত আটটার দিকে গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।গাজীপুর মহানগরের বাসন থানাধীন যোগীতলা এলাকায় ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চন্ডিপুর এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান বাবু (৪০) ও একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। নিহত দুইজন মোটরসাইকেল আরোহী ছিলেন।
বাসন থানার ওসি কায়সার আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে ওই দুইজন চিটাগাং রোডে ভোগড়া বাইপাস হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিলে তারা মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় দ্রুতগতির ট্রাকটি তাদের চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনের লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত পাল জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


এ জাতীয় আরো খবর