বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

সৈ য় দ র নো

  • ভাবের পদাবলী
  • ২০২৫-০৪-০৫ ১২:২৫:৪৩

খু/ন হয়েছে স্নিগ্ধ সকাল 
মিষ্টি বিকেল 
কল্পলোকের ছবি 
খু/ন হয়েছে সত্যবাদী
বিদ্রোহী সেই কবি। 

খু/ন হয়েছে অ/গ্নি মিছিল 
ক্লান্ত দুপুর 
স্বপ্ন রঙ্গিন সুখ
খু/ন হয়েছে ইতিহাসের 
গর্বিত সেই বুক। 

খু/ন হয়েছে আকাশ পাড়ার
হাজার তারা 
নদীর বুকের ঢেউ 
খু/ন হয়েছে আলোর জ্যোতি 
ভাবতে পারিস কেউ ? 

খু/ন হয়েছে আবেগ মাখা 
মা জননীর
মুষ্টিবদ্ধ হাত 
খু/ন হয়েছে বৃষ্টিস্নাত
একটি গভীর রাত।

খু/ন হয়েছে ফুলের বাগান 
বাবার শা/সন
বেঁচে থাকার দিন 
খু/ন হয়েছে তোর চেতনা 
ভুলিয়ে দিতে ঋণ। 

খু/ন হয়েছে নব্যগীতি
সুখের প্রীতি 
স্রোতে ভাসা ঝড়
খু/ন হয়েছে এই অধমের 
বুকের ছোট্ট ঘর।


এ জাতীয় আরো খবর