চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আ্যামেচার বক্সিং ফেডারশেনের উদ্যেগে তৃণমূল পর্যায়ে শেখ রাসেল বক্সিং ট্যালেন্ট হান্ট ক্যাম্প-২০২৩ উদ্বোধন করা হয়েছে। রোববার (৬আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন ষ্টেডিয়ামে চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমির আয়োজনে প্রধান অতিথি হিসেবে ১০ দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন একাডেমি সভাপতি ও পুলিশ সুপার ছাইদুল হাসান। ক্যাম্পে ১২-১৬ বছর বয়স ক্যাটাগরির ৪০ জন মেয়ে ও ২০ জন ছেলে অংশ নিচ্ছে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যক্ষ আতিকুর রহমান,এড.ইয়াসমিন সুলতানা রুমা,রফিকুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি সদস্য সচিব মনিরুজ্জামান মনির প্রমুখ।
বক্তরা শিশু-কিশোরদের জীবন গঠনে ক্রীড়ার ভূমিকা,মাদক ও স্মার্টফোনের মত ইলেকট্রনিক ডিভাইস থেকে শিশুদের দূরে রাখা ও দীর্ঘদিন যাবৎ অচল হয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গন আবারও প্রাণবন্ত করার উপর গুরত্বারোপ করেন। বক্তারা এসব ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের পাশাপাশি সমাজের সকলের দৃষ্টি আকর্ষন করেন। তাঁরা বিশেষ করে শিশু-কিশোরদের খেলাধুলোয় আগ্রহী করে তুলতে সহযোগিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের নারী অভিভাবকদের প্রচেষ্টার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্সিং প্রদর্শণ করে জাতীয় বক্সিং দলের সদস্যসহ একাডেমির দু’জন মেয়ে ও দু’জন ছেলে বক্সার। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্সিং একাডেমির শিশু-কিশোর বক্সারদের টি-শার্ট উপহার দেন।
অনুষ্ঠানে ক্রীড়াবিদ,ক্রীড়ামোদি,সংগঠক সহ উর্ধতণ পুলিশ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।