না পাওয়া সবই সুন্দর,
অপূরন তাই বারে বারে পরে মনে,
খোলা আকাশ ছিল কাছে,
তবু মন কেন আটকে ঘরের কোনে|
পছন্দের তালিকায় ছিল যা,
অধিকাংশই বাদ পরেছে,
বসন্ত এসেছিল মনে মনে,
তাই বুঝি সবুজের পাতা ঝরেছে|
পছন্দ করোনা তুমি,
তাই আজ করা হয়না ভুল গুলি,
জোড় করোনি কোন দিন,
তাও কখনো না ভুলি|
চলে যাবার নেই কোন কারন,
কেউ করেনি ভালবাসায় বারন,
তবু শুধু পরস্পরের কথা ভেবে,
এ ভাবেই কি চলে যাবে?
হয়তো পাবোনা স্বৃকিতীর উপহার,
পাবোনা সানাই বাজানো খুশি,
হবেনা কোন দিন লোক সমাগম,
হবেনা আমাদের নিয়ে কেউ উচ্ছাসি|
তবু দোহে মিলে পাল যাবেনা কি তোলা,
যাবেনা কি সেই না কথা বলা,
মলিন হবে এ সব আয়োজন,
মিথ্যা স্বপ্ন দোহে পথ চলা|
জানি তোমার ভালবাসা হয়নি শেষ,
দিন দিন তা বাড়ছে অবিরত,
জানি সব মিথ্যা হয়ে যাবে,
তোমার কাছে করে মাথা নত|
তবু দুরে রবে বলে,
কিছুনা বলে,চলে যাওয়ায় দিয়েছো সায়,
প্রেমহীম স্বৃকিত সম্পর্ক যাতে,
আর একবার জিতে যায়|