বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মিচুয়াল সেপারেশন অর ডিভোর্স

  • জাহাঙ্গীর বাবু
  • ২০২৩-০৮-০৬ ০৯:৩০:১৬

নারীর অত্যাচার নিয়ে সরগরম গল্প,উপন্যাস,পত্রিকা,টিভি,মিডিয়া,সিনেমা।সরকারী বেসরকারি সংস্থা।অত্যাচারী ভন্ড পুরুষও নির্যাতিতা নারীর পক্ষ নিয়ে দাঁড়িয়ে যায় মানব বন্ধনে।

পুরুষ যে নির্যাতিত সেই জন্ম লগ্ন থেকে কারো চোখেই পড়েনা।নারীর দেয়া মানিসিক আঘাতে কত পুরুষ হৃদ যন্ত্র বিকল হয়ে ত্যাগ করে এই মোহ মায়ার সংসার। বেশির ভাগ পুরুষেরাই সমঝোতা করে চলে, সন্তানের মুখ দেখতে দেখতে জীবনের সর্বষ বিলিয়ে দেয় জীবনের আপোষনামায়।আসলে ত্যাগ নারী পুরুষ উভয়ের থাকতে হয়।তবেইতো সংসার হয়। আমার চারপাশে শুধু ভাঙ্গনের জয়ধ্বনি!

শিক্ষিত বউয়ের হার যত বেড়েছে শিক্ষিত পরিবারে তত ডিভোর্স বেড়েছে।কি পেলাম,কি হারালাম হিসেব করতে করতে স্বামী হয়ে গেছে কাট্টা ভিলেন। পুরুষ যেমন সংসার ভাঙ্গার আসামী,আসলে নারী তার চেয়ে বড় আসামী। আমরা পুরুষরাই তা বিশ্বাস করিনা।বকুলের মালা বদলে বিয়ে করার মেয়েটা,গাছ তলায় থেকে সুখ চাওয়া মেয়েটা বিয়ের পর সব চাই ষোল আনা। বাপের বাড়ি শুন্য হলে কি আসে যায়,স্বামীর বাড়িতে তার চাই রাজকীয় আসন।
ধনীর দুলালী ছা পোষার বাড়িতে এলেতো কোন কথাই নেই। নরম জায়গার দুর্বলতায় বিয়ের পর মঞ্চ কাপানো,  বাঘ মার্কা স্বামীটাও করে ম্যাও ম্যাও।

একটা বিচ্ছেদ,একটা ডিভোর্স কত ক্ষতিকর
এ সমাজের জন্য,আগামীর প্রজন্মের জন্য তা যদি ভাবতাম! মেয়েদের জন্য যদিও বিয়ের আগে বুঝা মুশকিল, এই পুরুষ বিয়ের সাথে সাথেই বাবা মা ত্যাগ করবে কিনা!যদি করে সেই সংসার নাম্বার ওয়ান। লাভ,আর লাভে ভরপুর।

এখনো পুরা সংসারের ঘানি দাদী,নানী,মা ভাবীদের জন্য। সরকার নিয়ম চালু করা উচিত,এই মর্মে পৃথক হয়ে বিয়ে করতে হবে।
বাবা মায়ের সাথে কিংবা যৌথ পরিবারে থেকে বিয়ে করা যাবে না।আরো নিয়ম করা উচিত,
বিয়ের পর আয়ের সমুদয় স্ত্রীকে দিয়ে দিতে হবে
সংসার না টিকলেও দীর্ঘ মেয়াদি হবে।
মেয়েরা আবার দারুন,নিজের বাবা মায়ের সংসারে ভাই ভাবীদের শত ভাগ বাবা মায়ের জন্য করতে হবে,আর নিজের সংসারে শুধু তুমি আর আমি।

 সংসার ভাঙ্গা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে,ধৈর্য্য হারিয়ে গেছে। সেক্রিফাইস শব্দটা বিলীন হয়ে গেছে কালের গর্ভে।অহংকার এর শিরোনাম হয়েছে আত্মসন্মান। যদি সন্তান হয়েই যায় তখন ডিভোর্স শব্দটা খুব কঠিন হয়ে যায়।

যে জন্মে সন্তানের নেই অপরাধ সেই অপরাধ নিয়ে বাঁচতে হয় নিন্দার পরিচয়ে।মিচুয়েল সেপারেশন নিয়ে উচ্চ মার্গীয় অতিশিক্ষিত,পয়সাওয়ালারা জীবন পার করলেও মধ্যবিত্ত,নিন্ম মধ্যবিত্ত সন্তানের জীবনটা হয়ে যায় জলন্ত সিগারেটের মতো।

শিক্ষিত বউ এসে ঘরে,বাবা - মা দূর করে।
আমার দাদীর জামানায় কালো, অশিক্ষিত নারীরাও ঘর করেছে। কালো আর ধলো  দাদী - নানীদের ছিলো একান্নবর্তী সংসার। অভাব অনটনে সুখে ছিলো।মরিচ দিয়ে ভাত খেয়ে তৃপ্তির হাসি হেসেছে।কষ্টে নিরবে কেঁদেছে।তাও সংসার ভাঙ্গেনি।স্বামী মরেছে বিয়ে করেনি।
সন্তানের  ভবিষ্যতের আশায় যৌবণ জলাঞ্জলি দিয়েছে।মা খালা চাচীদের মোটামুটি দিন কেটেছে। আমার আর আমার সমসাময়িক সময়ে শিক্ষিত বউয়েরা সংসার ভাঙ্গার মেশিন।( অধিকাংশ)। এখন সংসার ভাঙ্গে, অধিকাংশ ছেলে বাবা মা ভাই বোনের ভরণপোষণ কেন্দ্র করে!

আগে নারীরা অল্পতে খুশি থাকতো,এখন নাটের গুরু আমি,আমরা পুরুষ,কবিতা,গল্প উন্যাসের সাবেত্রী খুঁজি কল্পনায়, মা যখন,  কাজের বুয়া ছাড়া আট দশ সন্তান বড় করেছে কিছুই মনে হয়নি।সন্তান ভেবেছে  এটাই নিয়ম।
এখন, বউ কোঁ করলেই কলিজায় লাগে,আয়া,বুয়া,লাইন ধরে।মায়ের তখন জিদ ধরে।আবার কার বেশি কার কম অধিকার প্রতিশোধে সংসার ভাঙ্গে নয়তো আলাদা আলাদা থাকে।যদি স্বামী - স্ত্রী দুজনেই চাকরী করে, ব্যাস।আপোষেই ডিভোর্স, বাই ফোর্সেও ডিভোর্স। 

বিয়ের সময় যৌবনের তাড়নায়  কালো আফ্রিকা ধবল ইউরোপ হয়ে যায়,যা পায় তা খায়,অখাদ্য,কুখাদ্য বিবেচনা করেনা সব কিছুই বার্গার,পিৎজা  মনে হয়।গপাগপ গিলে।
আস্তে আস্তে, মনে হয়, হায় হায় এ সব কি করলাম,আমিতো আরো ভালো পাইতাম।ব্যাস, ভাঙ্গ গাড়ি, বেয়াদবের হাড্ডি।বাচ্চা কাচ্চার কথা ভবার সময় নাই,চল সেপারেশনে থাকি,চল,ডিভোর্স করি।

আল্লাহ বিয়ের আগেই বুঝার তৌফিক দিন। 
যদিও সম্ভব না। হিজাবী বিয়ে করলে বিয়ের পর চোস পরে।আবার আল্ট্রা মর্ডান বিয়ের পর হয়ে যায় নামাজী। মদ খোর,চোর বাটপার নারীর ছোয়ায় বিয়ের পর হয়ে যান ফরেজগার নামাজী। আবার নারীর চাই চাই খাই খাইয়েত সাথে স্বামী হয়ে যায় ঘুষখোর,দুর্নীতিবাজ। আবার কেউ আজীবন থেকে যায় একই রকম।
তাই আল্লাহ একমাত্র শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে পারেন। ডিভোর্স এর মতো জঘন্য সিদ্ধান্ত থেকে আপোষ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সন্তানের ভবীষ্যতের আশায় নিজেদের সংশোধন করে পারিবারিক জীবন যাপন করতে পারেন। নিজের সন্তানের জন্য নিতান্তই যদি আত্মীয় স্বজন ত্যাগ করে ভালো থাকা যায় থাকুন। এ দুনিয়ায় সকলের রিজিকের মালিক আল্লাহ।।

কোন সত্যিকারের মুসলিম বাবা- মা আত্বীয় স্বজন অস্বীকার করতে পারেনা, জমি জমা নিয়ে বিবাদ করতে পারেনা। যা অহরহ হচ্ছে,আমি এর বাইরে না। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিন।আমিন।

একমাত্র আল্লাহকে অস্বীকার কারী, ইসলাম অস্বীকারকারী,আমাদের নবীজীকে অস্বীকার কারী হলে, আমি মুসলিম হলে দূরে থাকার সিধান্ত নিতে পারি। নিতে হবে।নয়তো আপোষ করে জেন্দেগী গুজার করি।আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। মিচুয়াল সেপারেশন অর ডিভোর্স, এতে সন্তানের কি দোষ!ডিভোর্স নিয়ে আলাদা হলেন এতে সন্তানের বাকী জীবন কাটবে কি করে?


এ জাতীয় আরো খবর