সোমবার, জুলাই ২৭, ২০২৬

না সি য়া ডে লা

  • একটু উষ্ণতার জন্য !
  • ২০২৫-০৪-০২ ২০:৫৫:৩৩

 যখন তোমাকে খু..উ..ব প্রয়োজন, 
 তুমি কোথাও নেই। 
হেথায় খুঁজি হোতায় খুঁজি দ্বিকবিদিক উদভ্রান্ত হয়ে, 
 অদ্ভুত! কোথাও নেই তুমি। 
কর্পূরের মতো মিলিয়ে যাও হাওয়ায়, 
অতঃপর ব্যার্থ হয়ে নিরব হই। 
 এ রুপেই চিনি তোমায়, 
যেনো হিমবাহের শ্বেত ভল্লুক।
 
তুমি তো জানো! 
আমি ইচ্ছে করলেই ধরতে পারি, 
লোহার মতো মজবুত, হিমালয়ের মতো অটল, 
সাগরের মতো গভীরতা, 
   আকাশের মতো উদার, 
আর কুকুরের মতো বিশস্ত কোনো হাত। 
হ্যা ধরতেই পারি যখন তখন! 
কিন্তু সম্ভব না, তুমি তা জানো। 

হাজার বছরের হিমবাহকে ভাঙতে পারি 
   আমার উষ্ণতা দিয়ে। 
হ্যা আমি ততটাই উত্তপ্ত কঠিন, 
 তবুও উষ্ণতা খুঁজি
 তোমার কুঁকড়ে যাওয়া হিমায়িত হৃদয়ে। 
ভেবোনা এটা আমার দুর্বলতা,
 এটা এক সমঝোতা !! 


এ জাতীয় আরো খবর