বুধবার, জুলাই ২৯, ২০২৬

হো স নে য়া রা বে গ ম

  • আমি ছিলাম আছি থাকবো
  • ২০২৫-০৪-০২ ০০:০৫:০৪

আমি তো ছিলাম 
আছি এবং থাকবো
চেয়ে দ্যাখো তোমার পারিপার্শ জুড়ে
 রাত্রি দিনে আলোয় অন্ধকারে 
যেমন চেয়েছো ঠিক তেমনি করে 
আছি তোমার অস্তিত্বের পাটাতনে 
হরষে বিমর্ষে প্রতিক্ষণে
সরবে নীরবে
ঘৃনায় সোহাগে 
নিদ্রায় জাগরণে
নিভৃত আলিঙ্গনে 
দূরে কিংবা কাছে  
এখানে সেখানে 
সর্বত্র সর্বকালে
ইচ্ছা অনিচ্ছায় 
প্রেমে অপ্রেমে
হিংসায় বিদ্বেষে
মায়াবী স্পর্শে
 রুদ্র বেশে
ছায়া হয়ে  
প্রখর রৌদ্রতাপে
পুড়ে পুড়ে পুড়িয়ে বিস্বাদে
শত্রু মিত্র বন্ধু হয়ে 
সমর্পণে দ্রোহে
আশায় নিরাশায় 
সঙ্কটে সংশয়ে
লাজে ভয়ে স্বদর্পে
তোমার বুকের দ্রাঘিমা ছুঁয়ে
এপ্রান্তে  হতে ওপ্রান্তে
জড়িয়ে পেচিয়ে
ভয়ে নির্ভিয়ে
নিঃসংশয়ে অবশেষে
ছিলাম আছি এবং থাকবো
তোমাকেই ভালোবেসে
মিলনে বিরহে।

 


এ জাতীয় আরো খবর