শনিবার, মে ৩০, ২০২৬

শুভ জন্মদিনঃ কবি,লেখক,সংগীতশিল্পী শুভ্রা নীলাঞ্জনা

  • মেসবা খান
  • ২০২৫-০৪-০১ ২৩:৩২:৪০

লেখক মানেই সৃষ্টিশীল একজন মানুষ। লেখালেখিই তাঁর কাজ। লেখালেখি যেন তাঁর একটা নেশা। এই নেশাই তাঁকে সারাক্ষণ এক কল্পনার দিগন্তে নিয়ে যায়। তেমনি একজন লেখিকা শুভ্রা নীলাঞ্জনা। 
দুটি পাতা একটি কুড়ির দেশ। সিলেটের শ্রীমঙ্গলে তাঁর জন্ম ১ এপ্রিল। বর্তমানে ঢাকার ধানমণ্ডিতে তাঁর স্থায়ী নিবাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিহাসে অনার্স-মাস্টার্স করলেও বাংলা সাহিত্যে ও লেখালেখিতে তাঁর বেশ সুখ্যাতি রয়েছে। একজন ভালাে লেখকের মাঝে সব সময় প্রেম-ভালােবাসা, দেশপ্রেম, মানবপ্রেম, ভাষাপ্রেম লুকায়িত থাকে। লেখার মাধ্যমে লেখক এই প্রত্যয়গুলাে জাগিয়ে তােলেন। শুভ্রা নীলাঞ্জনা এ সকল গুণের অধিকারিণী হওয়ায় ইতোমধ্যেই পাঠক সমাজে একটি পরিচিত নাম হয়ে ওঠেছেন। 
২০১৫ সালের একুশে বইমেলায় ‘দুঃখ ভাসে জলে’ কাব্যগ্রন্থের মাধ্যমে পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হন তিনি। নানাবিধ গুণের অধিকারিণী শুভ্রা নীলাঞ্জনা শুধু কাব্যগ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি একজন সার্থক ও জনপ্রিয় অনুগল্প লেখক। ইতোমধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকাসহ, ম্যাগাজিন বিশেষ সংখ্যায় তাঁর অগনিত লেখা প্রকাশিত হয়েছে। 
লেখালেখির পাশাপাশি তিনি একজন সংগীতশিল্পী। সুরের ধারা থেকে সংগীতের ওপর তিনি পাঁচ বছরের একটি কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি রবীন্দ্রসংগীত সংগঠন 'উত্তরায়ন' এর সাহিত্য সম্পাদিকা হিসেবে সম্পৃক্ত। প্রেম ভালবাসা, আবেগ, অনুরাগ ও রচনা নৈপুণ্যের অপূর্ব সৃষ্টি হচ্ছে জলরঙের অস্পষ্ট আঁচর' রােমান্টিক কাব্য গ্রন্থটি। 
সৃষ্টিশীল ও মননশীলতায় ভরা শুভ্রার আগামির দিনগুলো হোক আরও সুন্দর আরও দেদীপ্যমান। 
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা। 
 


এ জাতীয় আরো খবর