শনিবার, মে ৩০, ২০২৬

স্মরণ-আবৃত্তিশিল্পী হাসান আরিফ

  • মেসবা খান
  • ২০২৫-০৪-০১ ২৩:২৫:৪২

হাসান আরিফ ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট আবৃত্তিশিল্পী। 
জন্ম ৮ ডিসেম্বর ১৯৬৫ সালে কুমিল্লার সাহেব বাড়িতে তাঁর মাতুলালয়ে। পিতা প্রয়াত আবুল ফজল মোঃ মফিজুল হক ও মাতা রওশন আরা। 
খুবই ধীর স্থির স্বভাবের ছিলেন ঝাঁকড়া চুলের এই মানুষটি। শিল্পের সাথে সংস্কৃতি এবং রাজনীতির মেলবন্ধনে বিশ্বাস ছিল তাঁর আমৃত্যু।  
মধ্য আশির দশক থেকে আবৃত্তি করছিলেন তিনি। বেশকিছু অ্যালবামও প্রকাশিত হয়েছে তাঁর। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্ভীক যোদ্ধা ছিলেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ। 
জন্মিলে মরিতে হবে/অমর কে কোথা কবে - অমোঘ এই সত্যটিকে মেনে নিয়ে ১ এপ্রিল ২০২২ এ তিনি চলে যান না ফেরার দেশে। শ্রদ্ধাঞ্জলি।
 


এ জাতীয় আরো খবর