বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নাগরপুরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিনি ফুটবল টুর্ণামেন্ট

  • নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
  • ২০২৩-০৮-০৬ ০৬:৪৪:১১

টাঙ্গাইলের নাগরপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে এক আলোচনা সভা ও মিনি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। শনিবার (০৫ আগস্ট) উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা ও মিনি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 
মোঃ হোসেন আলী এর সভাপতিত্বে ও মোঃ সোলাইমান হোসাইন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর