ঈদ এলো
লাগলো দোলা
সবার প্রাণে,
দুধ পায়েস
মনটা সবার
জুড়ায় ঘ্রাণে।
আমার শুধু
মনটা থাকে
তোমার তরে,
থাকো দূরে
মনটা বুঝাই
কেমন করে!
তোমার দেয়া
নতুন জামা
ছড়ায় ঘ্রাণ,
তুমি বন্ধু
ঈদের খুশি
আমার প্রাণ।