বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

লেখক, গবেষক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৬ ০৪:৫০:০০

আজ রোববার (৬ আগস্ট) লেখক, গবেষক, সাবেক সংসদ সদস্য ও পান্না কায়সারের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য সকালে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে লেখক শিল্পীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। সেখান থেকে ১২টার দিকে বাংলা একামেডিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। 
গত শুক্রবার (চৌঠা আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পান্না কায়সার। তিনি ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর করে বেগম বদরুন্নেসা কলেজে শিক্ষকতা করেছেন। 
১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন পান্না কায়সার। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প-উপন্যাস মিলিয়ে বেশ কয়েকটি সাড়া জাগানো গ্রন্থের রচয়িতা তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখায় ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।


এ জাতীয় আরো খবর