মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান উপদেষ্টা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৩-৩১ ১৩:২৫:২৭
ছবি সংগৃহিত

আজ সোমবার (৩১ মার্চ) বিকেল ৪টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।  
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। মোনাজাতের আগে অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বলেন, ঈদ মোবারক, আজ বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। জামাতে যারা শরিক হয়েছেন,  আমরা জাতির পক্ষ থেকে তাদের ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি, তাদেরও ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মা-বোনেরা যারা ঘরে আছেন, তাদেরও আমরা ঈদ মোবারক জানাচ্ছি।
তিনি বলেন, আমাদের প্রবাসী শ্রমিকেরা, যারা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেছেন, ঈদের জামাতে হয়তো যেতে পারবেন, হয়তো যেতে পারবেন না, তাদেরও ঈদ মোবারক জানাই। যারা বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তাদের আমরা ভুলে যাইনি, তাদেরও ঈদ মোবারক জানাচ্ছি। অনেকে হাসপাতালে আছেন, রোগী, বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেননি, তাদেরও ঈদ মোবারক জানালাম।
শুভেচ্ছা বক্তব্য প্রধান উপদেষ্টা জাতিকে কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় জানান।

জনতার সঙ্গে হাত মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় ড. ইউনূসের
প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এর আগে, তিনি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য আসেন। ময়দানে প্রবেশ করার সময় সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা তাকে স্বাগত জানান।  
মোনাজাত শেষে বেরিয়ে যাওয়ার সময়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে হাত মেলান জামাতে অংশ নেওয়া নানা শ্রেণী-পেশার মানুষ।-বা,ট্রি।


এ জাতীয় আরো খবর