বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শিবগঞ্জে আগুনে পুড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

  • রশিদুর রহমান রানা
  • ২০২৩-০৮-০৬ ০৪:৪০:০৯

( শিবগঞ্জ) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লেগে নাছিমা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৬ আগষ্টে)  ভোররাতে উপজেলার আটমুল ইউনিয়নের নান্দুড়া সাকিদার পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। মৃত নাছিমা ঐ গ্রামের প্রবাশী নজরুল ইসলামের স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি  আব্দুর রউফ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নাছিমার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ওই সময় তার পরিবারের অন্য সদস্যরা বাড়ি থেকে বের হলেও নাছিমা ঘরে আটকে পড়েন। এতে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 


এ জাতীয় আরো খবর