বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ম ন্দা ক্রা ন্তা সে ন

  • "একটি ভালোবাসার কবিতা"
  • ২০২৫-০৩-৩০ ২৩:৩২:২৮

তুমি আমাকে বলেছিলে
পায়ে পড়ি, আমার জন্য কিছু লেখো
আমার পা পদপল্লব নয়
মিছিলে হাঁটা কড়া পড়া পা
ওই পা ছুঁয়ো না, ছি! 

তার থেকে এই যে
পায়ে পা মিলিয়ে হাঁটছি, হাতে হাত
 
এ কি কম ভালোবাসা, বলো!


এ জাতীয় আরো খবর