বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

গিলাতলায় দারুল কুরআন মডেল হিফজ্ মাদ্রাসার উদ্বোধন দোয়া ও ইফতার মাহফিল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-২৯ ২০:৪৪:০২

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গিলাতলা কেডিএ আবাসিক (কবরস্থান) সংলগ্নে দারুল কুরআন মডেল হিফজ্ মাদ্রাসার উদ্বোধন  দোয়া ও  ইফতার মাহফিল বিকালে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম রাজধানীর উত্তরা ঢাকার দারুল কুরআন হিফয্ মাদরাসার সাবেক প্রিন্সিপাল হাঃ মোঃ আসাদুল্লাহ আল গালিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গিলাতলা আহম্মদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ বাশার হোসেন,  গিলাতলা দক্ষিনপাড়া বায়তুন নুর জামে মসজিদের সভাপতি মোঃ ইকলাছ উদ্দীন, সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোল্লা লোকমান হোসেন, শাহাজামাল মোল্ল্যা, নুর ইসলাম, জাহিদুল ইসলাম, শেখ আনোয়ার হোসেন, সাইফুল্লাহ তারেক,   মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর