কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সামাজিক সংগঠন সচেতন নাগরিক ফোরামের আয়োজনে,উপজেলার পৌরসভা ও ইউনিয়নে গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বসুরহাট বাজারের এক্সম্যান শো রুমে কোম্পানীগঞ্জ সচেতন নাগরিক ফোরামের সভাপতি শহীদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সচেতন নাগরিক ফোরামের সদস্য মো: রাকিব নুর, আবদুল মান্নান রাকিব,আবদুস সালাম দুখু, আবদুল করিম, ইউনুস জায়েদ, ওমর ফারুক, হৃদয়, রহমত উল্লাহ, ইউসুফ রায়হান প্রমূখ।