আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যানজট নিরসন ও ভোগান্তি মুক্ত যাত্রা নিশ্চিত করতে কাজ করছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এসএম আজাদ হোসেন এর নির্দেশে দেশের ৬৪ জেলাসহ বিভিন্ন উপজেলায় করছে সড়ক যোদ্ধারা।
প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদের আগে ৩ দিন এবং ছুটি শেষে ৩ দিনসহ মোট ৬ দিন সড়কের শৃঙ্খলা রক্ষার নির্দেশনা অনুযায়ী বরিশালেও মাঠে রয়েছে জেলা কমিটির সদস্যরা।
আজ ২৯ মার্চ রোজ শনিবার বরিশাল নগরীর সদর রোড ও ফলপট্টি এলাকায় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর নেতৃত্বে কাজ করছে ৪ জনের একটি টিম।
এ বিষয় জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ঈদের আগে ৩ দিন ৩ জন টিম লিডারের নেতৃত্ব কাজ করবো। আজ ২য় দিনে আমার নেতৃত্বে সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন, যুব বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান দিপু, নারী বিষয়ক সম্পাদিকা জিন্নাতুল নাজিফা ও কার্য নির্বাহী সদস্য মো: ইমরান হাসান মাইনুলসহ মোট ৪ জন সদস্য রয়েছে। তিনি আরও বলেন, ঈদের আগে আগামীকাল অর্থাৎ ৩০ মার্চ সভাপতির নেতৃত্ব আমরা আরও ১ দিন রাস্তায় থাকবো। এরপর ছুটি শেষে একটানা আবার ৩ দিন কাজ করবো। ঈদ ঘরমুখো যাত্রী, চালক ও পথচারীদের প্রতি অনুরোধ দূর্ঘটনা প্রতিরোধে সবাই আইন মেনে সড়কে চলুন। "পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়"
সবাইকে জানাই বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।