সোমবার, অক্টোবর ৫, ২০২৬

সী মা দে ব না থ

  • অপেক্ষা
  • ২০২৫-০৩-২৯ ১৫:১০:২২

শুধুই সময় পার করা নয়
মানুষের ধৈর্য  ইচ্ছাশক্তি ও 
আত্মবিশ্বাস এর সাথে আশা নিয়ে 
বাঁচার এক ধরনের শিল্প সাধনা। 

অপেক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশ 
আর তা কিসের জন্য অপেক্ষারত--
কতটা গভীরভাবে প্রত্যাশা করি
তারই উপর নির্ভর করে পরীক্ষা।
তা কখনো আনন্দের, কখনো কষ্টের, 
আবার কখনো নিঃশব্দের 
এক গোপন প্রার্থনা।

নিশ্চিত কিছু না জেনেও ভয়ংকর 
কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, 
ভালো কিছু পাওয়ার পর 
অপেক্ষা প্রমাণ করে দেয়, 
সেরা জিনিসগুলো সব সময় 
সময় নিয়ে আসে।
সেই কষ্টে বেদনায় এক ধরনের 
আনন্দ লুকিয়ে থাকে যার ফল 
মিষ্টি হয়ে ফিরে আসে।

ধৈর্যের পরীক্ষা দেয়া ভালো তবে
মাত্রাতিরিক্তের ফলে শেষ হবে জনম,
ক্ষমতাকে নিরর্থক নষ্ট না করে 
সামনে এগিয়ে চলাই জীবনে উত্তম।


এ জাতীয় আরো খবর