সোমবার, অক্টোবর ৫, ২০২৬

অ ত লা ন্তি ক

  • কন্ঠস্বর
  • ২০২৫-০৩-২৯ ১৪:৩৩:৫৯

আমায় তোমরা উপহার দাওনি ফুল
আমায় তোমরা ভরিয়ে দিয়েছো লাশ!
মরালোকের শব সাধনা যজ্ঞে
শ্মশানে আজ আমার অধিবাস!

আমার কাব্য মৃত্যুর তরঙ্গায়িত বেগ 
পৈশাচিকতার নির্মম উপসংহার!
সীমানা দখলে মানুষ নাশে যুদ্ধ
পৃথিবীকে প্রদেও তালিবানি উপহার!

আন্দোলন মানেই কি মৃত্যুর প্রহেলিকা? 
কারা চাইছে পৃথিবী করতে শাসন?
যুদ্ধ শেষে মাথা কেটে ফুটবল খেলা
একবিংশ শতাব্দীর নবীন রসায়ন!

পরাধীনতার আর্তক্রন্দন তরঙ্গ
কোথায় যত পৃথিবীর সমঝদার?
টনক কি তাদের নড়বেনা একটিবার
শিশু যদি আজ মৃত্যুর শিকার!

দর্শন যদি যুদ্ধকে আহ্বান করে
রাষ্ট্র বিপ্লবে যদি আজ যুদ্ধ চাই!
বিজ্ঞান যদি যুদ্ধের শস্ত্র বানায়
তবে কোনো রাষ্ট্রে বিজ্ঞান জেগে নাই!

মরা লোকের শব সাধনায় আমি
শত বেদনার কবিতা পোড়ায় লাশ!
পারবোনা পোড়াতে শিশুর মৃতদেহ
পাঠককুলে পাত্র সেজে চাইনা উপহাস!

আমি চাইনা আন্দোলন থামিয়ে দিতে
শিল্প বিপ্লবে জাগুক মানুষের কলরব,
বিজ্ঞানের চাই সৃজনশীল দৃষ্টি আকর্ষণ
প্রতিভাস চাই অগুণিত সবুজ বিপ্লব।
 


এ জাতীয় আরো খবর