মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিবের পিতার মৃত্যুতে সংস্থার প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৬ ০০:১৮:৫২

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয়  মহাসচিব ও সাপ্তাহিক সমতল পত্রিকার নির্বাহী সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম এর বাবা মোঃ আলতাফ মোল্লা ৫ আগস্ট ( শনিবার)  সকাল আনুমানিক  ১১টায় তার  জন্মস্থান নাটোর জেলার বাঘাতিপাড়া উপজেলার তমালতলা গ্রামে  বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  
তাঁর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার  কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল  গভীর শোক ও শোকসন্তপ্ত প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।  
৫ আগস্ট (শনিবার) এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের জন্যে জান্নাতুল ফেরদৌস চেয়ে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন।

 


এ জাতীয় আরো খবর