মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

যোগীপোল মধ্যপাড়া দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-২৮ ২০:২৯:১৪

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী  যোগীপোল মধ্যপাড়া দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা আজ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা কমিটির সভাপতি আঃ কুদ্দুস মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি ও যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমানের পরিচালনায় এবং মোঃ পলাশ মোল্লার সার্বিক তত্ত¡াবধানে বক্তৃতা করেন মোঃ আতাউর রহমান মোড়ল, জাকির হোসেন, মোঃ ধনু মুন্সী, ফিরোজ আহমেদ, আবুল কালাম, শহীদ মোড়ল,টগর মোড়ল, সাত্তার মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইয়াছিন ও হাফেজ মোঃ মজিদ। 

 


এ জাতীয় আরো খবর