মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

শিরোমণি গনসেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৩-২৮ ২০:২৬:০৫

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ শিরোমনি গনসেবা সংস্থার  উদ্যোগে আজ বেলা ১১ টায় পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ  বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আকলিমা খাতুন রিমি। সংস্থার নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিলা গণসেবা সংস্থার সভাপতি ইয়াসমিন আক্তার সাথী, সহ-সভাপতি এস এম মাসুম বিল্লাহ, সহ সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, কোষাধক্ষ্য মোহাম্মদ লুৎফর রহমান লিটন, কার্যনির্বাহী সদস্য মরিয়ম খাতুন, ফরিদা ইয়াসমিন, মোহাম্মদ রানা, মোহাম্মদ সাগর সহ গণসেবা সংস্থার সকল সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ৫০ জন হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ প্যাকেজিং ও নগদ অর্থ প্রদান করা হয়।

 


এ জাতীয় আরো খবর