শনিবার, জুন ২৭, ২০২৬

ট্রলার ডুবির ঘটনায় লৌহজংয়ে ৮ জনের মরদেহ উদ্ধার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-০৫ ১৪:৩৯:৩৩

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলাারডুবির ঘটনায় এখন পর্যন্ত আট জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরাা। 
শনিবার রাত সাড়ে আটটার দিকে লৌহজং উপজেলার খিদির পাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে।
ট্রলারডুবির ঘটনায় চার শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ জন। এরইমধ্যে নিহত সকলের পরিচয় শনাক্ত করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রাম সংলগ্ন ডহরী খালে এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। কিন্তু রাত হয়ে যাওয়ায় আর নদীতে প্রবল স্রোত থাকায় ডুবুরিদের উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে।
উদ্ধার হওয়া মৃতরা হলেন- মোকসেদা (৪২), পপি (২৬), শাকিব (৮), হ্যাপি (২৮), রাকিব (১২), সাজিবুল (৪), ফারিহান (১০) ও সজীব। তারা সবাই সিরাজদিখান উপজেলার লতাব্দি ইউনিয়নের বাসিন্দা।পুলিশ জানায়, পারিবারিক পিকনিকের উদ্দেশে ভাড়া করা একটি ট্রলার সিরাজদিখান উপজেলার লুতব্দি ও লৌহজং উপজেলার খিদিরপাড়া এলাকায় বেশ কয়েকজন নিয়ে ঘোরার উদ্দেশে যায়। ফেরার পথে রাত ৮টার দিকে লৌহজং উপজেলার তালতলা ডহরি খালের রসকাঠি নামক স্থানে পৌঁছলে একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
উদ্ধার কাজে যোগ দিতে ঢাকা থেকে ডুবুরি দল গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ডা: মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। 
দুর্ঘটনার পর পরই ট্রলারের যাত্রীদের স্বজনরা নদী পাড়ে চলে আসেন। সেখানে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা আহাজারি করছেন। মরদেহ উদ্ধারের পর পরই প্রিয়জনের খোঁজে তারা সেখানে ছুটে যাচ্ছেন।

 


এ জাতীয় আরো খবর