সোমবার, আগস্ট ২৪, ২০২৬

কোম্পানীগঞ্জে ব্যবসায়ী আবদুর রহিমের ঈদ উপহার বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৩-২৬ ১৬:৫৭:৩৩

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে ১৫ শতাধিক অসহায় এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ব্যবসায়ী , সমাজসেবক ও শিক্ষানুরাগী আবদুর রহিম।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এ পরিবারগুলোর মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় ঈদ উপহার হিসেবে শাড়ি , লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ করেন তিনি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আবদুল আউয়াল জহির, স্বেচ্ছাসেবক দলের নেতা বাহাদুর , সমাজসেবক রকিব, নাজমুল কাজী, আরমান প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর