বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শুভ জন্মদিন আসিফ আকবর

  • মেসবা খান
  • ২০২৫-০৩-২৫ ২০:৩২:৪১

আসিফ আকবর বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধারার সংগীতশিল্পী ও অভিনেতা। জন্ম ২৫ মার্চ ১৯৭২ সালে কুমিল্লায়। 
পিতা আলী আকবর। সাত ভাই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। স্ত্রী সালমা আসিফ মিতু। এই দম্পতির দুই সন্তান রণ ও রুদ্র। 
২০০১ সালে প্রকাশিত তাঁর প্রথম সংগীত এ্যালবাম 'ও প্রিয়া তুমি কোথায়' এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। 
১৯৮৮ সালে 'রাজা নাম্বার ওয়ান' চলচ্চিত্রে তাঁর গাওয়া গান 'আমারই ভাগ্যে তোমারই নাম' এর মধ্য দিয়ে রূপালি ভুবনে নেপথ্য শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে। 
আসিফ তাঁর নিজের গানের মিউজিক ভিডিওতে অভিনয় করে থাকেন। তবে ২০১৯ সালে পরিপূর্ণ অভিনেতা হিসেবে 'গহীনের গান' চলচ্চিত্রে অভিনয় করেন।
২০২০ সালে তাঁর লেখা বই ‘পোটকরা টু ম্যানহাটান।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পর পর ৬ বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ। তাঁর প্রথম এ্যালবাম সাড়ে পাঁচ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল যা অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
কর্মের স্বীকৃতি হিসেবে অর্জন করেছেন দু'বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ছয়বার মেরিল প্রথম আলো পুরস্কার। 
আজকের এই বিশেষ দিনটিতে বাংলা সংগীতের যুবরাজখ্যাত আসিফ আকবরের জন্য রইল শুভ কামনা। 

 


এ জাতীয় আরো খবর