ঈদের আনন্দ সব শ্রেণি -পেশার মানুষ যেন সমানভাবে উপভোগ করতে পারে এজন্য কিশোরগঞ্জ প্রেসক্লাব পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।।
মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ প্রেসক্লাব এর উদ্যোগে ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক এর সঞ্চালনা ও সভাপতি এ.কে নাছিম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সহ-সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি,কার্যকরী সদস্য আমিনুল হক সাদী,শামসুল আলম সেলিম,সৈয়দ আল আক্কিল মোকাররম,এড শাহ আশরাফ উদ্দিন দুলাল,