ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ
ফুলতলার দামোদর ২ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে সোমবার বিকালে আব্দুল লতিফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা যুব দলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত। বিএনপি নেতা বিল্লাল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান নান্না, এনামুল হোসেন ভুইয়া পারভেজ, আতাউর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাল হোসেন ভুইয়া, শেখ মহিউদ্দিন শেখ, আলমগীর শেখ, আনিছুর রহমান রনি, জামির শেখ, আক্তার সরদার, ইকরাম শেখ, নাজমুল দপ্তরী, ইদ্রিস আলী মোল্যা, আব্বাস মোল্যা, আক্তারুজ্জামান কচি প্রমুখ।