বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

নী রে ন্দ্র না থ চ ক্র ব র্তী

  • অমানিশা
  • ২০২৫-০৩-২৪ ০০:৪৪:২৮

কিছু কথা অন্ধকারে বিদেশে ঘুরছে,
কিছু কথা বাতাসে উড়ছে,
কিছু কথা আটকে আছে পাথরের তলে,
কিছু কথা ভেসে যাচ্ছে কাঁসাইয়ের জলে,
পুড়তে-পড়তে শুদ্ধ হয়ে উঠছে কিছু কথা।

হেমলতা,
তুমি কথা দিয়েছিলে, আমি দিতে এখনও পারিনি,
তাই বলে ছাড়িনি
আজও হাল।


এ জাতীয় আরো খবর