মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী ইনাম আহমদ চৌধুরীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

  • গোলাপগঞ্জ প্রতিনিধি :
  • ২০২৫-০৩-২৩ ১৯:৫৬:৪৫

সিলেটের গোলাপগঞ্জে সাবেক প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরী স্মরণে ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২১ মার্চ) বাদ আসর উপজেলার বারকোট এলাকার আল ফালাহ্ জামে মসজিদে ইফতার পূর্ববর্তী বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 
এতে এলাকার নানা শ্রেণিপেশার মানুষজন, গুণীজন অংশ গ্রহণ করেন। নিহত ইনাম আহমদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 
দোয়া পরিচালনা করেন বারকোট আল ফালাহ্ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আহাদ।
প্রসঙ্গত, সাবেক প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ইনাম আহমদ চৌধুরী চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ঢাকায় নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির বারকোট গ্রামের কৃতিসন্তান ও গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।


এ জাতীয় আরো খবর