ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার মিরেরডাঙ্গায় শিক্ষককে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানিয় ও থানা পুলিশ সুত্রে জানা যায় মিরেরডাঙ্গা এ্যাজাক্স এর ভিতরে দির্ঘদিন ধরে প্রাইভেট পড়িয়ে আসছে শিক্ষক এ্যাডভোকেট আব্দুস সামাদ । প্রতিদিনের মতো শনিবার সকালে ১০ টার দিকে প্রাইভেট পড়াতে গেলে স্থানিয় আনোয়ার মীরের পুত্র সন্ত্রাসী আলম, একই এলাকার দুলাল,বড়–য়া সহ অজ্ঞাতনামা কয়েকজন শিক্ষক সামাদকে মারপিট করে রক্তাক্ত জখম করে । খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন আঃ সামাদ নামে এক শিক্ষককে মারপিট এর খবর পেয়েছি ওই শিক্ষক বর্তমানে আহত হয়ে ফুলতলা উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।