দাগনভূঞা(ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে ২৫০ পরিবারে মাঝে ফুড প্যাকেট বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক।
মাতুভূঞা ইউনিয়ন জামায়াতে ইসলামীর
আমীর মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুড প্যাকেট বিতরন অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী সালেহ উদ্দিন।
ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাগনভূঞা পৌরসভার ৮নং ওয়ার্ড সভাপতি কেফায়েত উল্যাহ, জায়লস্কর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আমীর আনোয়ার হোসেন, মাতুভূঞা ইউনিয়নের সহ-সেক্রেটারী সাখাওত হোসেন শাহজাহান, জামায়াত নেতা জানে আলম লিটন , ব্যাংকার শাহজাহান, শাহ আলম, আবুল হাসনাত সেলিম, ওসমান গনী রুবেল প্রমুখ।